× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পিআইডি

আমন মৌসুমের ধান, চাল সংগ্রহ কার্যক্রম শুরু, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত- আলী ইমাম মজুমদার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেনআজ থেকে আমন মৌসুমের ধানচাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছেযা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমন মৌসুমের ধানচাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ খাদ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে যে পরিমাণ খাদ্য মজুদ থাকার কথাতার চেয়ে বেশি থাকবে আশা করে খাদ্য উপদেষ্টা বলেনআগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। এ নির্বাচনে খাদ্য অধিদপ্তরের জেলা-উপজেলা পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবেএজন্য তারা তখন নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে পড়বেন। বিষয়টি বিবেচনায় রেখে মধ্য ফেব্রুয়ারির আগেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোন প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য হবে না।

আলী ইমাম মজুমদার বলেননির্বাচনের আগে আমাদের লক্ষ্যমাত্রার প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য আমরা চেষ্টা করব। বর্তমান সরকার পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলোকে কমফোর্টেবল রেখে যাবে। এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবছর ধান কেনা হবে প্রতি কেজি ৩৪ টাকা করেসিদ্ধ চাল ৫০ টাকা কেজি এবং আতপ চাল ৪৯ টাকা কেজি দরে। এরমধ্যে বেশ কিছু চুক্তি হয়ে গেছে। আজকে থেকে আনুষ্ঠানিক  সংগ্রহ শুরু হচ্ছে।

উপদেষ্টা আশা পোষণ করে বলেনযে পরিমান খাদ্য সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছে আমরা তা পূরণ করবে পারব। আমরা ৫০ হাজার টন ধান৬ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চালের যে টার্গেটটা দিয়েছিসেটা মিনিমাম। তবে আমরা বলেছি টার্গেটটা ম্যাক্সিমাম যে যত করতে পারে তত ভালো। আমরা যত বেশি সংগ্রহ করতে পারবো তত বেশি বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে পারবো।

তিনি বলেনপাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের বিতরণের জন্য সরকার সব সময় একটা মজুদ গড়ে তুলে থাকে। সেই মজুদটা যাতে সন্তোষজনক ও নিরাপদ পর্যায়ে থাকে সে বিষয় আমরা সবসময় সক্রিয় ও সচেতন থাকি। এজন্য আমাদের কিছু পরিমাণ আমদানি করতে হয়। এবছর বোরতে আমরা রেকর্ড পরিমাণ ধান চাল সংগ্রহ করেছি।

আলী ইমাম মজুমদার বলেনআমাদের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম ক্রমান্বয় সম্প্রসারিত হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ৫ লাখ বৃদ্ধি করে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। খাদ্য বান্ধব কর্মসূচি আগে ছিলো পাঁচ মাস এবছর এটা ছয় মাস করা হয়েছে। আমাদের বিশ্বাস এগুলির মাধ্যমে  চালের দাম বাজারে দীর্ঘদিন স্থিতিশীল রয়েছে।

#


এ ক্যটাগরির আরো খবর..