বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান আর নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান মারা গেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (০৪ আগস্ট) রাত ৯ টা ১০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপলো হাসপাতাল) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বার্ধক্য জনিত কারণে তিনি নানা জটিল রোগ ভুগছিলেন। তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।

আব্দুল মান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-২ আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।