পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ, এমপি বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি বলেন, ভাষা শহীদদের স্মরণে কালজয়ী গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী ছিলেন একজন প্রথিতযশা সাহিত্যিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্রের এক বাতিঘর। এ মহান ব্যক্তিত্বের মৃত্যুতে বাঙ্গালি জাতি হারালো তাদের এক অকৃত্রিম বন্ধু ও অভিভাবককে।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




