প্রয়োজনে আন্তঃজেলা যান চলাচল বন্ধ করে দেয়া হবে -কাদের

প্রয়োজনে আন্তঃজেলা যান চলাচল বন্ধ করে দেয়া হবে -কাদের

করোনা ভাইরাস বিশ্বে বৃহৎ আকার ধারন করেছে। বাংলাদেশে সুরক্ষার জন্য প্রয়োজন হলে আন্তঃজেলা যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরবিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

কাদের বলেন, পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিকালি কমে যাবে। পরিস্থিতি কমিয়ে ফেলবে। তারপরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা নেবো।

তিনি বলেন, আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি ভয়ঙ্কর করোনার যে শক্তি তারচেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। এটা প্রতিরোধযোগ্য। আমরা এটি পরাজিত করতে পারবো বলে আশা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।