× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ডেস্ক

১৩ বছরের কিশোরী চাকরির জন্য ঢাকায় অতঃপর আত্মহত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
একই দিনে স্কুল ছাত্রীসহ তিন জনের আত্মহত্যা

 চাকরির জন্য ঢাকায় এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে মোছা. তানিয়া আক্তার তানহা (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) রাত সোয়া এগারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এস আই) মিলন মল্লিক জানান, খবর পেয়ে আমরা রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে একটি চতুর্থ তলার রুম থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়।

তিনি জানান, আমরা জানতে পেরেছি ওই কিশোরী গ্রাম থেকে খালার সঙ্গে চাকরির উদ্দেশে ঢাকায় এসেছিল। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের চাচা বাবু জানান, আমার ভাতিজি কয়েকদিন আগে চাকরির জন্য ঢাকায় আসেন। কি কারণে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না।


এ ক্যটাগরির আরো খবর..