তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :: বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে চমক নিয়ে আসছে নতুন দলগুলো। বাছাই পর্ব থেকে শুরু করে গ্রুপ পর্বে ও দেখাচ্ছে তাদের চমক। বিশ্ব চ্যাম্পিয়নরা কোন ভাবেই ছন্দ পাচ্ছেন না এবারের আসরে। একে একে আর্জেন্টিনা, জার্মান, পর্তুগাল ও স্পেনের মত শক্তিশালী দলগুলো হারিয়ে গেল বিশ্বকাপ শিরোপা জেতার স্বপ্ন থেকে। আসার আলো নিয়ে এখনো টিকে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ ম্যাক্সিকোর বিপক্ষে তাদের শক্তিশালী অবস্থান দেখা যাবে কি না এই প্রশ্ন অনেকের???
এ প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় লক্ষ্মীপুর জেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠীর অন্যতম সদস্য মিস আইরিন সুলতানার সাথে। তিনি দ্যা নিউজ কে জানান, আজ শুধু মাত্র ব্রাজিলের প্রতিপক্ষ ম্যাক্সিকো না বরং আর্জেন্টিনা, জার্মান, স্পেন ও পর্তুগাল সহ বড় দলগুলো অবস্থান থাকবে ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে। আমরা কখনো চাই নি বড় দল গুলো এভাবে আসর থেকে ছিটকে পড়ুক। তবে তাদের ব্যর্থ তাই তাদের ছিটকে নিয়েছে।
এদিকে গতকাল ব্রাজিল সমর্থকদের সাথে আর্জেন্টিনা সমর্থকদের হাতাহাতি ঘটনা যেন আর না ঘটে সে জন্য প্রশাসনের দৃষ্টি দেখছেন সচেতন জেলা বাসি।