আজ ১ জুন বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্র প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
প্রতিকার: শনির সুপ্রভাব বৃদ্ধির লক্ষ্যে আধ্যাত্মিক ভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখুন। এর পাশাপাশি দান-ধ্যান করুন। এর ফলে কেরিয়ারেও উন্নতি ঘটবে।
বৃষ রাশি: অযথা অর্থব্যয় থেকে অবশ্যই বিরত থেকে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের ফলাফল পাবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি যদি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আজ আপনি নিজের ঘরটি পরিষ্কার করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি একটি ধর্মীয় সংস্থা অথবা প্রতিষ্ঠানে দান করুন।
মিথুন রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আচ্ছা ঠিক ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। একটি নতুন বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো আচরণ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি আংটিতে মঙ্গল যন্ত্র খোদাই করে তা ধারণ করুন।
কর্কট রাশি: আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার একটি অস্থাবর সম্পত্তি আজ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনার একগুঁয়ে আচরণ আজ পরিবারের সদস্য এবং বন্ধুদের আঘাত করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন। এর পাশাপাশি, মহিলাদের সম্মান করুন।
সিংহ রাশি: নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। প্রেমের জীবনে সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ পরিবারের একজন অভিজ্ঞ সদস্যের সঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষকে রুপোর আংটি উপহার হিসাবে দিন। এটি আপনার উপকারে আসবে।
কন্যা রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব খুব সহজেই সবাইকে আকৃত্ব করবে। আপনি আজ অন্যদের ওপর অর্থব্যয় করতে পছন্দ করবেন। বোনের বিবাহ সম্পর্কিত আলোচনা আজ এগোতে পারে। এমতাবস্থায়, বোন আপনাদের থেকে দূরে চলে যাবেন বলে আপনি দুঃখ পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোনও কাজে আপনি সাফল্যের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়িতে একটি বটগাছ লাগিয়ে গাছটিকে যত্ন রাখুন এবং ওই গাছের পুজো করুন।
তুলা রাশি: বন্ধুদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আজ আপনি সন্ধ্যা নাগাদ ব্যস্ত থাকতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনি একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি করতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে গম এবং গুড় খেতে দিন।
বৃশ্চিক রাশি: যাঁরা এখনও বেতন পাননি তাঁরা আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়ে বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। আপনার কোনও বদভ্যাস আপনাকে সমস্যা ফেলতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে সহকর্মী এবং বসের কাছ থেকে প্রশংসা পাবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্যও আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। আজ আপনার কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছে ওই দুধ ঢেলে পাত্রটি খালি করুন।
ধনু রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে তাঁরা অত্যন্ত গর্বিত হবেন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আজ আপনার একজন যত্নশীল বন্ধুর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভালো ধারণা এবং পরিকল্পনা পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনি লাভবান হবেন। এই রাশির পড়ুয়ার তাঁদের মূল্যবান সময় আজ নষ্ট করতে পারেন। আপনি আজ মোবাইল চালিয়ে বা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি সাদা কাপড়ে খিরনি গাছের শিকড় বেঁধে রাখুন।
মকর রাশি: আপনি আজ আপনার নিজের পছন্দের কাজগুলি বেশি করে করবেন। আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। আজ আপনি একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময়ে আপনার চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। আজ হঠাৎ করি আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পরুন।
কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি আজ প্রকৃত ভালোবাসার অভাব বোধ করতে পারেন। যদিও, শীঘ্রই এই পরিস্থিতির অবসান ঘটবে। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে কিছু ভালো পরিকল্পনা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন।
মীন রাশি: বিনোদনমূলক কাজকর্ম এবং রূপচর্চার ক্ষেত্রে অত্যধিক খরচ করবেন না। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং আপনার ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করুন। আজ আপনি অনেকটা সময় ঘুমিয়ে অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিন।


