আজ শুরু হচ্ছে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা

আজ শুরু হচ্ছে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা

আজ শুরু হচ্ছে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজনে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। এবারের মেলায় অংশগ্রহণকারি উদ্যোক্তাদের ৬০ শতাংশই থাকছে নারী উদ্যোক্তা।

আজ ২৪ নভেম্বর(বৃহস্পতিবার) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১০ম জাতীয় এসএমই পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখবেন ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য এনায়েত হোসেন চৌধুরী।

এদিকে, মঙ্গলবার এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শতভাগ দেশী পণ্যের এই মেলায় উদ্যোক্তাদের জন্য ৩২৫টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টলের ব্যবস্থা থাকবে। এছাড়া, মেলায় আগত দর্শনার্থীদের মাঝে এসএমই ফাউন্ডেশনের পরিচিতি ও কর্মসূচি তুলে ধরার লক্ষ্যে- এসএমই ফাউন্ডেশনের একটি সেক্রেটারিয়েট, মিডিয়া সেন্টার, রক্তদান কেন্দ্র, ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠান, যেমন বিটাক, বিএসটিআই, বিসিআইসি, বিসিক, বিএসইসি, জেডিপিসি, বিসিএসআইআর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং প্লাটিনাম স্পন্সর ব্র্যাক ব্যাংক, গোল্ডেন স্পন্সর ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স ও লংকা বাংলা, সিলভার স্পন্সর, আইডিএলসি ফাইন্যান্স ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং জেনারেল স্পন্সর কৃষি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, জনতা ব্যাংক ও মিউচুয়াল  ট্রাস্ট ব্যাংকের স্টল থাকবে।

‘জাতীয় শিল্পনীতি ২০২২’ অনুযায়ী উচ্চ অগ্রধিকার/অগ্রাধিকারপ্রাপ্ত খাত কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি যন্ত্রপাতি, আইসিটি, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, হস্ত ও কারু শিল্পের সাথে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানগুলোকে মেলায় অংশগ্রণের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। দেশীয় উৎপাদনকারী অথবা সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গত ৯টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় দুই হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রায় ৩২ কোটি ৮৮ লাখ টাকার পণ্য বিক্রয় এবং প্রায় ৫৩ কোটি ৫০ লাখ টাকার অর্ডার গ্রহণ করে।

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীতে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২২ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন। এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করতে সব-ধরনের হয়রানি কমানোর আহবান জানান শিল্প প্রতিমন্ত্রী।

ট্যাগ আইডিএলসি ফাইন্যান্স ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকআইপিডিসি ফাইন্যান্স ও লংকা বাংলাআইসিটিইস্টার্ন ব্যাংকএসএমই ফাউন্ডেশনক্রেতা-বিক্রেতা মিটিং বুথখাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি যন্ত্রপাতিগোল্ডেন স্পন্সর ব্যাংক এশিয়াচামড়া ও চামড়াজাত পণ্যজনতা ব্যাংকজাতীয় এসএমই পণ্য মেলাজেডিপিসিজেনারেল স্পন্সর কৃষি ব্যাংকপাট ও পাটজাত পণ্যপ্লাটিনাম স্পন্সর ব্র্যাক ব্যাংকপ্লাস্টিকবাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষবিএসইসিবিএসটিআইবিটাকবিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানবিসিআইসিবিসিএসআইআরবিসিকবেঙ্গল কমার্শিয়াল ব্যাংকমিউচুয়াল  ট্রাস্ট ব্যাংকমিডিয়া সেন্টাররক্তদান কেন্দ্রশুরু হচ্ছে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলাসিলভার স্পন্সরসেক্রেটারিয়েটহস্ত ও কারু শিল্পহালকা প্রকৌশল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।