× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

নিউজ ডেস্ক

আজ মহানবমী মানেই বিষাদে পরিপূর্ণ দেবী দুর্গার বিদায়ের সুর

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
আজ মহানবমী

আজ মহা নবমী মানেই মন যেন বিষাদে পরিপূর্ণ হয়ে ওঠে। তথা ভারাক্রান্ত হয়ে ওঠে সকলের মন। মায়ের বিদায়ের সুর যেন ক্ষণে ক্ষণেই বাঙালীর মনকে ভারী করে দেয়।

নবমী নিশিতেই মন ভারাক্রান্ত হয়ে যায়। মায়ের যাবার সময় ঘনিয়ে আসে। দীর্ঘ একটা বছর মায়ের জন্য অপেক্ষা করার পর মা উমা এলেও তাঁর যাবার সময় সকলেরই মন ভারাক্রান্ত হয়ে যায়।

নবমী তিথি- এবছর নবমী তিথি শুরু হচ্ছে বাংলাদেশে ২৮ শে আশ্বিন ইংরেজির ১৩ ই অক্টোবর বুধবার রাত ৮ টা বেজে ৩৯ মিনিটে এবং তিথি শেষ হচ্ছে বাংলার ২৯ শে আশ্বিন ইংরেজি ১৪ ই অক্টোবর বৃহস্পতিবার রাত ৭ টা বেজে ২৩ মিনিটে।

এই দিন হোম যজ্ঞের মাধ্যমে পুণ্যাহুতি দেওয়ার রীতি প্রচলিত আছে। পাশাপাশি নানান আচারের সাথে সাথে অঞ্জলি নিবেদন করাও হয় এই দিনে। চাল কুমড়ো বলি হল একটি বিশেষ রীতি, যা এই দিনে পালন করা হয়। সব শেষে শুরু হয় প্রসাদ বিতরণ পর্ব। এই দিন সন্ধ্যার সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল ধুনুচি নাচ। এই দিনে মায়ের বিদায়ের যন্ত্রণা চাপা দিয়ে বাঙালীর মন ঢাকের তালে নেছে ওঠে ধুনুচির সঙ্গে।

সেইসঙ্গে এই দিন সন্ধ্যায় মাকে শেষ বারের মত দুচোখ ভরে দেখতে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ভিড়ও জমে ওঠে। বাদ যায় না খাবারের স্টলগুলোও। তবে এবছর পুজো প্যান্ডেলে প্রবেশ নিষিদ্ধ। সেই আড্ডা, খাওয়া দাওয়া, হইচই সবকিছুই যেন তুলে রাখা হচ্ছে আগামী বছরের জন্য।


এ ক্যটাগরির আরো খবর..