× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

নিউজ ডেস্ক

আজ ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
আন্তর্জাতিক নার্সেস দিবস

আজ ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রতিবছর আন্তর্জাতিক নার্সেস দিবসের আয়োজন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হবে।

এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নের্তৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন।’

আজ নার্সেস দিবস উপলক্ষ্যে বেলা ১১টায় মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এদিক সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস (এসএনএসআর) নার্সেস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভা যাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। অতীতে ঢাকায় স্বল্প পরিসরে দিবসটি পালিত হলেও বর্তমানে সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশনে দিবসটি উদযাপন করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, মার্কিন স্বাস্থ্য, শিক্ষা এবং কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা ডোরোথি সুদারল্যান্ড ১৯৫৩ সালে একটি ‘নার্সেস ডে’ ঘোষণা করার জন্য রাষ্ট্রপতি ডুইট ডি আইসেনহওয়ারকে প্রস্তাব করেছিলেন; তবে রাষ্ট্রপতি আইসেনহওয়ার তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। তবে আন্তর্জাতিক নার্সিং কাউন্সিল (আইসিএন) ১৯৬৫ সাল থেকে এই দিনটি পালন করে আসছে।১৯৭৪ সালের জানুয়ারিতে, ১২ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানে আন্তর্জাতিক নার্সেস দিবস হিসাবে উদযাপিত হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..