× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আগৈলঝাড়ায় ৫মাসের অন্তঃসত্তা গৃহবধূকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন

admin
হালনাগাদ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় ৫মাসের অন্তঃসত্তা গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। এসময় বাধা দিতে গেলে তার দুই ছেলেকেও মারধর করা হয়েছে। গুরুতর অবস্থায় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভালুকশী গ্রামে জমিতে কাজ করাকে কেন্দ্র করে সোহাগ কাজী ও মোক্কারেম হাওলাদারের মধ্যে বাকবিতন্ডার হয়। এক পর্যায় মোক্কারেম হাওলাদার, বাবু ও রবিউল সোহাগ কাজীর স্ত্রী ৫মাসের অন্তঃসত্তা মুন্নীকে তল পেটে লাথি মেরে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার প্রচুর রক্তক্ষরন হয়। বাধাঁ দিতে গেলে গৃহবধূর দুই ছেলে শরীফ ও মুন্নাকেও তারা মারধর করে আহত করে। গুরুতর অবস্থায় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোহাগ কাজী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই আনিচুর রহমান শনিবার বিকেলে ঘটনাস্থল পরির্দশন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..