আগৈলঝাড়ায় সরকারী ড্রেন ভেঙ্গে নিচ্ছে এক প্রভাবশালী ব্যক্তি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় সরকারী অর্থায়নে ইরি-বোরো সেচের জন্য নির্মিত ড্রেন ভেঙ্গে ইট নিয়ে যাচ্ছে স্থানীয় এক প্রভাবশালী ইরি ব্লক ম্যানেজার। এতে সাধারন কৃষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের চাপাচুপা গ্রামের চাষিদের ইরি-বোরো সেচের জন্য সরকারীভাবে ড্রেন নির্মান করা হয়। ওই ব্লকের ম্যানেজার ও বরিয়ালি গ্রামের মান্নান সন্যামতের ছেলে জাহিদুল ইসলাম মাহাতাব নিজের প্রভাব খাটিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সরকারী ড্রেন ভেঙ্গে ইট নিয়ে যাচ্ছে।

এঘটনায় চাষীরা প্রতিবাদ করলেও প্রভাবশালী মাহাতাব কারো কথায় কোন কর্নপাত করেনি। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ৩নং ওয়ার্ড সদস্য উত্তম কুমার হালদার জানান, ওই ড্রেনের কিছু অংশ তার ওয়ার্ডের মধ্যে বাকী অংশ ৬নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এ ঘটনার সত্যতা স্বীকার করে রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, ওই ড্রেন ভাঙ্গার ব্যাপারে সরকারীভাবে কোন অনুমতি নেই। বিষয়টি তিনি উপজেলা পরিষদের কর্মকর্তাদের জানাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বিষয়টি তার জানা নেই। তিনি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।