আগামী ৫ বছরে দেশের ই-কমার্স খাতে আরো ৫ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে -আইসিটি প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে দেশের ই-কমার্স খাতে আরো ৫ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে -আইসিটি প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে দেশের ই-কমার্স খাতে আরো ৫ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। তিনি বলেন ই-কমার্সই অর্থনীতির মূল চালিকা শক্তি হবে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ই-কমার্সকে আরো গতিশীল করতে ভবিষ্যৎ সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির উপর গুরুত্বারোপ করে পলক বলেন, করোনা মহামারির এই দুঃসময়ে দেশের জিডিপি প্রবৃদ্ধি হার ৫ দশমিক ২ ধরে রাখতে সক্ষম হয়েছে সরকার।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর পূর্বাচল ক্লাবে ই-কমার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ই-ক্যাব) এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে করোনাকালীন সেবায় নিবেদিত ব্যক্তি ও ১০০টি ই-কমার্স প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ই-কমার্স খাতে উদ্যোক্তাদের ভ্যান্সার ক্যাপিটাল হিসেবে ১০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই সুবিধাকে কাজে লাগিয়ে করোনাকালীন ১৬ হাজার কোটি টাকা অনলাইনে লেনদেন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ইন্টারনেটের প্রসারের ফলে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে ই-কমার্স। করোনাকালীন দেশের ১৭ কোটি মানুষকে ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পৌঁছে দিয়েছে বলেই সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল এবং বাণিজ্য সচিব জাফর উদ্দীন বক্তব্য রাখেন।

পরে ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা কার্যক্রম ও ঘরে বসে প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে ‘ই-জিনিয়াস’ এর প্ল্যাটফর্মের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।