× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিঃ মওদুদ আহমেদ

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন। কেউ বেশি বেশি মিথ্যা বললে অন্যের সত্য কথাকেও তার কাছে মিথ্যা মনে হয়। প্রধানমন্ত্রী যে মিথ্যা কথা বলেছেন, সে কারণে মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভোট আরও বেড়ে গেছে।

বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ন্যায়বিচার, গণতন্ত্র ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমেদ বলেন, আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এর সঙ্গে সঙ্গে বেগম জিয়ার মুক্তি আমাদের এক নম্বর এজেন্ডা। দুই নম্বর হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি। আর তিন নম্বর হচ্ছে সেই নির্বাচনকে অবাধ-নিরপেক্ষ করার জন্য আন্দোলনের প্রস্তুতি নেওয়া, সেই আন্দোলনে দেশের মানুষকে সম্পৃক্ত করা।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জেলখানায় আছেন। একটা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। হাইকোর্ট জামিন দিলেন, আপিল বিভাগ তা স্থগিত করে দিলেন। এটা নজিরবিহীন একটা ঘটনা। একটা অন্তর্বর্তীকালীন জামিন যদি হাইকোর্ট দেন, পরে সেটা আপিল বিভাগ স্থগিত করবেন- এটা দেশের মানুষ একেবারেই প্রত্যাশা করে না। অনেক ফাঁসির আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরাও তো জামিন পায়।

মওদুদ আহমদ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, খালেদা জিয়াকে করাবন্দি রেখে নির্বাচনের নীলনকশা তৈরি করবেন বলে যে স্বপ্ন দেখছেন, সেটা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে আগামীতে কোনও সুষ্ঠু নির্বাচন হবে না। আপনারা যদি তাকে কারাবন্দি রেখে নির্বাচন করবেন বলে ভেবে থাকেন, তাহলে বড় রাজনৈতিক ভুল পরিকল্পনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..