আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট পেশ ৯ জুন

আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট পেশ ৯ জুন

আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম ২০২২-২৩ অর্থবছরের বাজেট আগামী ৯ জুন জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, বাজেট পেশের ২ বা ৩ দিন আগে সংসদে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধান অনুয়ায়ী বাজেট অধিবেশন আহ্বান করবেন। প্রস্তাবিত বাজেট ৩০ জুনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। গত বছর করোনার মধ্যে ৩ জুন চলতি অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট তৈরি করছি। সকল শ্রেণির মানুষের জন্য বাজেট প্রণয়ন করা হচ্ছে। নতুন বাজেটে কোনোভাবেই যেন জনগণের ওপর চাপ না বাড়ে সে বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।