অ্যাপলের আইফোন ব্যবহার করে রোগীর চোখ পরীক্ষা করলেন চিকিৎসক

অ্যাপলের আইফোন ব্যবহার করে রোগীর চোখ পরীক্ষা করলেন চিকিৎসক

অ্যাপলের আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহার করে এবার রোগীর চোখ পরীক্ষা করলেন চিকিৎসক। এ চক্ষু বিশেষজ্ঞের নাম টমি কর্ন। আইফোনের নতুন ম্যাক্রো মোড কাজে লাগিয়ে রোগীর চোখ পরীক্ষা করার পর কর্নিয়া প্রতিস্থাপন করেছেন ক্যালিফোর্নিয়ার শার্প হেলথ কেয়ারের এ বিশেষজ্ঞ চিকিৎসক।

আইফোন ১৩ প্রো মডেলের স্মার্টফোনের নতুন সুবিধাগুলোর একটি ক্যামেরায় ম্যাক্রো মোডের সংযোজন।

এতে ফোকাস ঠিক রেখে খুব কাছের বিষয়বস্তুর ছবি ও ভিডিও ধারণ করা যায়। বেশিরভাগ ব্যবহারকারী সেটি প্রাকৃতিক কিছুর ছবি তুলতে ব্যবহার করেন; যেমন শিশিরবিন্দু কিংবা ছোট্ট পিঁপড়া। তবে চিকিৎসক টমি কর্ন তার রোগীর চোখ পরীক্ষায় কাজে লাগিয়েছেন আইফোনের নতুন ম্যাক্রো মোড।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।