অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ২৮ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধিঃ ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের পর বুধবার দুপুরে বেনাপোল বাজার থেকে শিশূ সহ ২৮ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের মধ্যে- ১০ জন নারী, ১২ জন পুরষ ও ৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে।

২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮ নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়।
আটককৃতদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক মতিউর রহমান জানান, আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছে। আজ বিকেলে তাদের থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে। এ ব্যপারে মামলা হযেছে বেন্ােপাল পোর্ট থানায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।