অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ভারত

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ভারত

পেঁয়াজ রফতানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বিকেলে দেশটির সরকার গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার বিকেলে এক আদেশে ভারত সরকার জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। দেশটির অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার, যার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এ নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে বলেও আশা করেছিলেন ব্যবসায়ীরা। গত বছর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। এছাড়া, চলতি মৌসুমের ফসলের নতুন সরবরাহও শুরু হয়েছে।

বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের উপর নির্ভরশীল। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে উচ্চ মূল্যের সঙ্গে লড়ছে দেশগুলো। এর মধ্যে গত বছরের এপ্রিল থেকে এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত মোট ৪৩ কোটি ১৮ লাখ ডলারের পেঁয়াজ রফতানি করেছে দেশটি, যার মধ্যে শুধু বাংলাদেশে রফতানি করেছে ১৮ কোটি ৭৫ লাখ ডলার। আর শ্রীলঙ্কায় বিক্রি করেছে ৪ কোটি ৮১ লাখ ডলারের পেঁয়াজ।

ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির কেন্দ্রীয় সরকার। আর তাদের এমন পদক্ষেপ বিদেশি বাজারে পেঁয়াজের উচ্চমূল্যকে আরও বাড়িয়ে তুলবে। মুম্বাইভিত্তিক একটি রপ্তানি সংস্থার এক নির্বাহী বলেছেন, নতুন মৌসুমের ফসলের ক্রমবর্ধমান সরবরাহের সঙ্গে দরপতনের বিষয়টি বিবেচনায় নিলে, নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।

গত ৮ই ডিসেম্বর থেকে বিশ্বের সর্ববৃহৎ পেঁয়াজ রফতানিকারক দেশ ভারত পণ্যটি রফতানি বন্ধ রেখেছিল। এরপর গত ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ কয়েক দেশে সীমিত পরিসরে পেঁয়াজ বিক্রির অনুমোদন দিয়েছিল ভারত। এতে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছিল। কিন্তু এখন আবারও অনির্দিষ্টকালের জন্য রফতানি বন্ধ ঘোষণা করায় পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।