× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

নদীতে গোসল করতে গিয়ে অনার্স পড়ুৃয়া ছাত্রের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
অনার্স পড়ুৃয়া ছাত্রের মৃত্যু

মোঃফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার। মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া নতুন ব্রিজ সংলগ্ন নদীর ঘাটে গতকাল বুধবার দুপুরে গোসল করতে গিয়ে মাঝ নদীতে তলিয়ে আসিফ (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  নিহত আসিফ ওই এলাকার হায়দার মোল্লার  ছেলে ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের ব্যাবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলেন ।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরমুগুরিয়া নয়াচর গ্রামের হায়দার মোল্লার ছেলে  আসিফ তার বন্ধুদের সাথে দুপুরে গোসল করতে নদীতে এলে, তারা ৩/৪ জন মিলে একটি হাওয়া ভরা( পাম্প) গাড়ির টিউব নিয়ে নদীর মাঝ খানে যায়। ঘটনাক্রমে টিউব টি উল্টে গেলে সবাই সাঁতরে পাড়ে চলে আসে । তবে আসিফ নদীর মাঝে তলিয়ে যান।
সংবাদ পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সাহায্যে প্রায় ৩ ঘন্টা সময় পরে নদীর মাঝে তল্লাশি  করে আসিফের মৃত দেহ উদ্ধার করেন। আসিফ মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
মাদারীপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আমজেদ হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় তল্লাশি  চালিয়ে নদীর মাঝে তলিয়ে যাওয়া অবস্থায় কলেজ ছাত্রের মৃত দেহ উদ্ধার করি।


এ ক্যটাগরির আরো খবর..