× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: এতদিন ধরে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো সিরিয়াকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে প্রচার করে আসছিল। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এক সাবেক কর্মকর্তা সম্প্রতি জানিয়েছেন, সম্ভবত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও ক্ষতিকর দেশ হচ্ছে পাকিস্তান।

মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা কেভিন হুলবার্ট দ্য সিফার ব্রিফে লেখা এক উপ-সম্পাদকীয়তে এইসব মন্তব্য করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে। তিনি সেখানে বলেছেন, সন্ত্রাসবাদ, অর্থনৈতিক মন্দা এবং পরমাণু অস্ত্রের মজুদ এই তিন কারণে অচিরেই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে পাকিস্তান। ২০১৪ সালের জুনে অবসরে যাওয়া কেভিন হুলবার্ট বলেন, সন্ত্রাসবাদের আধিক্যের জন্যই পাকিস্তান অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে দুঃস্বপ্ন হিসেবে পরিচিত ছিল।

তার অভিযোগ, পাকিস্তানি জনগণের একটা বিরাট অংশ জঙ্গি সংগঠন তালেবান কিংবা অন্যান্য গোষ্ঠীকে জিহাদি গ্রুপ কিংবা বিপজ্জনক উপাদান হিসাবে মনে করেন না। তারা মনে করেন, এসব গোষ্ঠী ইসলামী কর্তব্য পালন করছে। তিনি আরো বলেন, পাকিস্তানের মাটিতে তালিবানদের বিরুদ্ধে মার্কিন লড়াইকে পাকিস্তান নিছক আমেরিকার যুদ্ধ হিসেবেই দেখে। কখনই নিজের দেশের লড়াই হিসেবে দেখে না। ফলে ক্রমশ খারাপ হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। কেভিনের মতে, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে বিশ্বের সবচাইতে বিপজ্জনক দেশ হিসেবে আবির্ভূত হবে পাকিস্তান।


এ ক্যটাগরির আরো খবর..