× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ডেস্ক

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। কক্সবাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার ছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল।  তবে এ কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ৫৭ মিনিটে কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, এ কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামে। ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে। তবে বাংলাদেশের কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউএসজিএসের বরাত দিয়ে এই ভূমিকম্পের একই তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাদের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানায়, ভূমিকম্পের সময় রাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ড। ভূমিকম্পটির মাত্রা : ৪.৯ (রিখটার স্কেল), গভীরতা: ১০৬.৮ কিলোমিটার।


এ ক্যটাগরির আরো খবর..