× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

মেহের আমজাদ, মেহেরপুর

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০২২
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মিলনায়তনে পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার তার বক্তব্যে পুলিশের করণীয়-বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন। সেই সাথে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান এবং শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার প্রমূখ। এ ছাড়াও সভায় পুলিশের ভালো কাজ করা,মাদকদ্রব্য উদ্ধার বিভিন্ন মামলার আসামী আটক করায বেশ কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার রাফিউল আলম পুরস্কার তুলে দেন। এ সময় মেহেরপুর সদর থানা সহ জেলার বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..