× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

করোনা টিকা দেওয়ার বয়সসীমা আরো কমিয়ে আনার সুপারিশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/health-ministry-standing-committee-meeting.jpg

মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়ার বয়সসীমা আরো কমিয়ে আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷

বৈঠকে  ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ ‘মেডিক্যাল কলেজেস (গভর্নিং বডিস) (রিপিল) বিল ২০২১, মেডিক্যাল ডিগ্রিস (রিপিল) বিল ২০২১’ এবং করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এর আরো পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হককে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটির পর্যালোচনা শেষে বিলটি সংসদে উত্থাপনের সিদ্ধান্ত বৈঠকে গৃহীত হয়।

এছাড়া ‘মেডিক্যাল কলেজেস (গভর্নিং বডিস) (রিপিল) বিল ২০২১, মেডিক্যাল ডিগ্রিস (রিপিল) বিল ২০২১’ প্রয়োজনীয় সংশোধনীসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে টিকা উৎপাদন ও প্রদান প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতি অনুসরন এবং টিকা প্রদানে বয়সসীমা আরো কমিয়ে আনার সুপারিশ করা হয়।

এ বৈঠকে কোভিডে আক্রান্ত হয়ে শহীদ ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা’ দ্রুততম সময়ে তাঁদের পরিবারের নিকট পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশ কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ডাক্তারদের দ্রুত নিয়োগদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..