× Banner
সর্বশেষ
নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান

ভোলার চরফ্যাসনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান শাহীন, ভোলা॥  ভোলার চরফ্যাসনে পুকুরের পানিতে ডুবে আদিল আহনাফ (২২মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার( ১১এপ্রিল) সকাল ৯টার দিকে চরফ্যাসন পৌরসভা ১নং ওয়ার্ডে নিজ বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। নিহত আহনাফ চরফ্যাসন পৌরসভা ১নং ওয়ার্ডের মো. জুয়েলের বড় ছেলে। জুয়েল চরফ্যাসন বাজারের ফাতেমা মেডিকেলের মালিক।

নিহত আহনাফের স্বজন মো.রাসেদ মীর জানান, সকাল ৯ টার দিকে দাদার সাথে নিজ ঘরের পাশে পানিরকলে যায় সে। দাদার অজান্তে ঘরের পেছনে পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনেরা পুকুর থেকে তাকে তুলে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদরের শিশু সন্তানের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..