× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ২

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির সাড়ে ৬ লাখ টাকাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল সীমান্তের বড় আচড়া গ্রাম থেকে ৪৯-ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকেরা হলেন-দিনাজপুরের খানসামা উপজেলার কৌউপা গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৪৮)  ও নওগাঁর বদলগাছি উপজেলার প্রধান কুন্তি গ্রামের শওকাত আলীর ছেলে মুশফিকুর রহমান (৩২)।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে দুইজন হুন্ডি ব্যবসায়ী  বেনাপোল চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে বাজারের দিকে যাবে। পরে বিজিবি ক্যাম্পের একটি টহল দল চেকপোস্টের বড় আঁচড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৬ লাখ টাকাসহ দুইজনকে আটক করে।
৪৯-বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে  জানান, তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..