রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে শেখ রাশেল মিনি ষ্টেডিয়ামে ৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী। উপজেলা চেয়ারম্যান আইনুল হক, মাহফুজা বেগম পুতুল, পৌর মেয়র আলমগীর সরকার, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, থানা অফিসার ইনচার্জ আঃ মান্নান প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা।
জেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং খেলার উপপরিচালক মোঃ আঃ কাদির। উদ্বোধনী খেলায় ১নং ধর্মগড় ইউপি ও ৬নং কাশিপুর ইউনিয়ন পরিষদ খেলায় অংশগ্রহণ করেন।