× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

সাগরে মিলল রাশিয়ার সামরিক বিমানের ধ্বংসাবশেষ

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্ক: রাশিয়ার   বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের শহর সোচি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। বিমানটি সিরিয়ায় লাতাকিয়া প্রদেশে যাচ্ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সেনা কর্মকর্তাসহমোট ৯১ জন আরোহী ছিলেন।

রাশিয়ার সরকারের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম রিয়া নভোস্তিকে জানান, বিমানটিতে ৮৩ যাত্রী ও আটজন ক্রু ছিলেন। কৃষ্ণসাগরের ওপর দিয়ে উড্ডয়নেরসময় বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে সাংবাদিক, সামরিক বাহিনীর লোকজন এবং সশস্ত্র বাহিনীর সঙ্গীতশিল্পীরা ছিলেন।

রোববার এ বিষয়ে সরকারের একটি সূত্র জানায়, ‘প্রাথমিক অবস্থায় পাওয়া তথ্যমতে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তু-১৫৪ বিমানটি সোচি থেকে উড্ডয়নের পর রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।’

প্রাথবিকভাবে জানা গেছে, নিখোঁজ বিমানটি সিরিয়ার লাটাকিয়ার দিকে যাচ্ছিল। সূত্র জানায়, ‘উড্ডয়নের ২০ মিনিট পরই বিমানটি নিখোঁজ হয়। স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে এটি উড্ডয়ন করেছিল।’ ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..