× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

৯ই নভেম্বর থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিতরণ, মূল্য ৩০ হাজার টাকা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

আগামী শুক্রবার (৯ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের কাছে মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

মনোনয়ন ফরম বিক্রির জন্য ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়েও সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কাজ গুছিয়ে নিতে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৌখিক নির্দেশনা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে কার্যালয়ের সংশ্লিষ্টদের যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের।

৩০০ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করবে। তবে মনোনয়ন ফরম তোলার প্রাথমিক অযোগ্যতা হিসাবে দলের নির্বাচিত পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যানরা বিবেচিত হতে পারেন, সে লক্ষ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করতে পারে দলটি।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মনোনয়ন ফরম ও জমাদানের বিষয়টি শিগগিরই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..