৭মার্চ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন চেয়ারম্যন নাছির চৌধুরী

৭মার্চ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন চেয়ারম্যন নাছির চৌধুরী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ৭মার্চ উপলক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির চৌধুরী গরীব অসহায় ও হত দরিদ্র ৯০টি পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণ বিতরণ করেছেন।

রবিবার সকালে ইউনিয়ন পরিষদে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, চিনি, নুডুলস্ ও মুড়ি। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল মেম্বরগন ও গন্যমান্য ব্যক্তির্রা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।