× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

মানিকগঞ্জে তাবলীগ জামাতের ৫৭ মুসল্লিকে আটক করে কোয়ারেন্টিনে

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০
মানিকগঞ্জ কোয়ারেন্টাইন

স্টাফ রিপোর্টার, দুলাল পালঃ মাগুরা থেকে তাবলীগ জামাত ফেরত মুসল্লী পিকআপ ভ্যানে করে মানিকগঞ্জের সিংগাইরে ফেরার সময় চেকপোস্টে ৪৬ জন মুসল্লি এবং পিকআপ চালক ও সহযোগিসহ ৪৯ জনকে আটক করে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আজ সোমবার দুপুরে জানা যায়, রোববার দিনগত মধ্য রাতে এই মুসল্লীরা মাগুরা জেলা থেকে তাবলীগ শেষে নিজ জেলা মানিকগঞ্জে ফিরছিলেন।

এছাড়া একই রাতে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার পদ্মা নদীর পাড় থেকে আরও ৮ জন তাবলীগ জামাতফেরত মুসল্লিকে আটক করা হয়। এদের সবাইকে মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউটে(নিপোট) ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, তাবলীগ জামাতের এক মুসল্লি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রোববার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর ওই এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। রোববার দিনগত মধ্যরাতে দুটি পিকআপ ভ্যানে করে

জেলা প্রশাসক এস.এম ফেরদৌস জানান, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে থাকা তাবলীগ জামাতের ৫৪ জন মুসল্লিসহ ৫৭ জনকে সরকারিভাকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ১৪ দিন তাদের সবাইকে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..