বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে ৫৪০৭ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। সুস্থ হয়ে ফিরেছে ২৪৫ জন।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৬৬ জন। আর এ সময় মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৪৮ জন। আর মারা গেছেন ৫২২ জন। মোট সুস্থ হয়ে ফিরেছে ৭৫৭৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৭ হাজার ৯০৩ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৮৯ হাজার ৭১২ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬৬ হাজার ৫৫১ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।



