২০৪১ সালে বাংলাদেশ হবে আধুনিক, উন্নত ও স্মার্ট রাষ্ট্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন স্বপ্ন দেখিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ হবে আধুনিক, উন্নত ও স্মার্ট রাষ্ট্র। স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রিল্যান্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।

ফ্রিল্যান্সাররা তাদের কাজের মাধ্যমে বিশ্বে দেশকে ব্র্যান্ডিং করবে। ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

রোববার যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং সেমিনার ও সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইসিটি মন্ত্রণালয়ের  লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট  প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিম আদনান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট  প্রকল্পের প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (পরিকল্পনা অধিশাখা) আসপিয়া আকতার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (উন্নয়ন, পরিবীক্ষণ ও বাস্তবায়ন) মনির হোসেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন সফল ফ্রিল্যান্সার আব্দুল্লাহ আল নোমান ও ঝর্ণা খাতুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।