× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পিটার সিডল

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক : ১৫তম বোলার হিসেবে টেস্টে দুইশ বা তার বেশি উইকেটের মালিক হলেন অস্ট্রেলিয়ার ৩১ বছর বয়সি  পিটার সিডল।

অবশ্য আরেক দিক থেকে নিজেকে ভাগ্যবানও ভাবতে পারেন সিডল। ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টেই যে মাইলফলকটি ছুঁলেন তিনি।

১৯৮ উইকেট নিয়ে অ্যাডিলেড ওভালে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে নামেন সিডল। আগের ম্যাচে মিচেল জনসন অবসর নেওয়ায় এই টেস্টের সেরা একাদশে সুযোগ পান এই ডানহাতি পেসার।

নিজের নবম ওভারে কিউই ব্যাটসম্যান রস টেলরকে উইকেটরক্ষক পিটার নেভিলের ক্যাচ বানিয়ে ক্যারিয়ারের ১৯৯ নম্বর উইকেটটি নেন সিডল। আর নিজের ১৬তম ওভারে ডগ ব্রেসওয়েলকে শর্ট মিড উইকেটে জো বার্নসের ক্যাচে পরিণত করে ক্যারিয়ারের ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

অনন্য এই মাইলফলকের পাশাপাশি কিংবদন্তি জেফ থমসনকেও ছুঁয়েছেন সিডল। অবশ্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার থমসন ৫১ টেস্টেই ২০০ উইকেট নিয়েছিলেন। সেখানে সিডলের লেগেছে ৫৮ টেস্ট।

৭০৮ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন এই কিংবদন্তি স্পিনার।


এ ক্যটাগরির আরো খবর..