ঝিনাইদহ প্রতিনিধি॥১০আগস্ট’২০১৭: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে হত্যা, চাঁদাবাজিসহ ৭ মামলার আসামী রেন্টু মন্ডল ওরফে লেংটা ওরফে পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিন্টু ওই উপজেলার রামনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সন্ত্রাসী পিন্টু রঘুনাথপুর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ ৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




