হজ উপলক্ষে মরুভূমির দেশ সৌদিতে প্রতিদিন ১০লাখ টন পানি সরবরাহের ঘোষণা

হজ উপলক্ষে মরুভূমির দেশ সৌদিতে প্রতিদিন ১০লাখ টন পানি সরবরাহের ঘোষণা

হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন লাখ লাখ হজযাত্রী। আরও অনেকে রয়েছেন যাত্রাপথে। গরমের মধ্যেই নির্বিঘ্ন হজ পালনে বিশাল প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মরুভূমির দেশে প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি।

গরমের মধ্যেই নির্বিঘ্ন হজ পালনে বিশাল প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

দাবদাহে পুড়ছে জনজীবন। সম্প্রতি এক পূর্বাভাসে সৌদি আবহাওয়া দফতর জানিয়েছে, হজের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এমন আবহাওয়ার মধ্যে কয়েকদিন পর শুরু হচ্ছে হজ।

তবে হজযাত্রীদরে কষ্ট লাঘবে বড় উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এই পরিস্থিতিতে হজযাত্রীদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে হজের দিনগুলোতে যাত্রীদের জন্য প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহ করার ঘোষণা দেয়া হয়েছে।

হাজার বছরের ইতিহাসে হজ সবসময়ই এক বিস্তৃত ধর্মীয় ও মানবিক সমাবেশ। আর সেই সমাবেশ নির্বিঘ্ন করতে প্রতিবারই বড় আকারের প্রস্তুতি নেয় সৌদি কর্তৃপক্ষ।

এবারও তার ব্যতিক্রম হয়নি। হজের পবিত্র স্থানগুলো, মিনা, আরাফাত, মুজদালিফা এবং কাবা ঘিরে প্রতিদিন গড়ে ৭ লাখ ৫০ হাজার ঘনমিটার পানি সরবরাহ করা হবে। তবে আরাফাত দিবস ও ঈদের সময় এই সরবরাহ ১০ লাখ টনের বেশি হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হজের পানি সরবরাহ পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়। এর আওতায় ১৮টি বড় প্রকল্প এরমধ্যেই শেষ হয়েছে মক্কা ও আশপাশের এলাকায়। যার মধ্যে রয়েছে পানির পাইপলাইন সম্প্রসারণ, মজুদ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক পাম্পিং স্টেশন ও বর্জ্য পরিশোধনাগার।

৩২ হাজারেরও বেশি পাবলিক টয়লেট ও বিশ্রামাগার প্রস্তুত করা হয়েছে হজযাত্রীদের জন্য। প্রতিদিন ৪ হাজারের বেশি ল্যাবরেটরিতে পানি পরীক্ষা করা হবে যাতে পানির গুণমানের কোনো ঘাটতি না থাকে। বিশেষ টিমের আওতায় ২ হাজারের বেশি প্রকৌশলী ও মিস্ত্রী এই বিশাল সরবরাহ ব্যবস্থাপনা তদারকি করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।