বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের পাশে থাকবে ভারত -জুনাইদ আহ্‌মেদ পলক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মতোই আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও বাংলাদেশের পাশে থাকবে ভারত। বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে তার দপ্তরে বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম দু’টি দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের উল্লেখ করে বলেন, মহান মক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা জাতি চিরকাল স্মরণ করবে। তিনি বাংলাদেশ ভারতের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জুনাইদ আহ্‌মেদ বলেন, সাইবার নিরাপত্তা নিয়ে ৫ বছর আগে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছিল। ভারতের একটি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ দল তিন মাস আগে বাংলাদেশ সফরে আসে। তখন আলোচনা হয়, এ বিষয়ে দুই দেশের একসঙ্গে কাজ করা জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ১২টি হাইটেক পার্ক নির্মাণে লাইন অভ্ ক্রেডিটের (এলওসি) আওতায় ১৯ কোটি ডলার ঋণ দিচ্ছে। এসব হাইটেক পার্ক আগামী ২০২৫ সালের মধ্যে চালু হবে। ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে দেশটি বাংলাদেশকে সহযোগিতা করবে। এতে মানুষের কর্মসংস্থান হবে, রপ্তানি বাড়বে। তিনি বলেন, প্রায় দেড়শত কোটি মানুষের দেশ ভারত একটি বিশাল বাজার। আমাদের উৎপাদিত সফটওয়্যার এবং হার্ডওয়্যার রপ্তানির মাধ্যমে এই বিশাল বাজার ডিজিটাল প্রযুক্তি খাতের অগ্রযাত্রার মাইল ফলক হতে পারে।

ভারতের হাইকমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ভারত পাশে থাকবে। সাইবার নিরাপত্তা নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।