স্বাধীনতাবিরোধীদের আর ছাড় দেওয়া হবে না -খাদ্যমন্ত্রী

স্বাধীনতাবিরোধীদের আর ছাড় দেওয়া হবে না -খাদ্যমন্ত্রী

স্বাধীনতাবিরোধীরা মানবতার কথা বলে দেশকে ধ্বংস করতে চায়। তারা আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোনোক্রমেই তাদের আর ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নওগাঁয় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, তারা স্বাভাবিক রাজনীতি করলে সরকারের আপত্তি নেই। আগুন-সন্ত্রাস করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রুখে দাঁড়াবে।

খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশকে স্বাধীন করতে সমগ্র বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।