স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণের যাত্রায় ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান

বিশেষ প্রতিবেদক :  জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান  ববি হাজ্জাজ-এর স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণের যাত্রায় ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

 

আজ ২১ মে, ২০১৭ ইং, রোজ রবিবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর অন্যতম অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নবগঠিত জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের এস আহ্বান জানান।

রাজধানীর বনানীস্থ এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে ছাত্র আন্দোলন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম মহাসচিব (চলতি দায়িত্বে) অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া মেহ্জাবীন ও  কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ সালমান হক রাফায়েল।

 

পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের (চলতি দায়িত্ব) বলেন, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, আগমী দিনের তারাই নেতৃত্ব দিবে, বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের সকল বিপ্লবে অগ্র সৈনিক ছিল ছাত্ররা। বাংলাদেশের রাজনীতি এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, লেজুরবৃত্তিক ছাত্র রাজনীত, টেন্ডারবাজি, সন্ত্রাস, আর অস্ত্রের ঝণ-ঝনানিতে গৌরবোজ্জল ছাত্র রাজনীতি আর পথ হারিয়েছে, দেশের শিক্ষার্থীদের মধ্যে আশার আলো ছাড়িয়ে দিতে এবং ছাত্র আন্দোলনের পথ চলা। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে এবং তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে আমাদের নেতা ববি হাজ্জাজ যে ডাক দিয়েছেন, সেই যাত্রায় দেশের ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর সেই লক্ষ্যে সাংগঠনিকভাবে দক্ষ, মেধাবী ও সৃজনশীল নেতৃত্ব নির্বাচিত করার উদ্দেশ্যে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি প্রস্তুত করা হয়েছে অনুষ্ঠানে তিনি ছাত্র আন্দোলনের আসন্ন জাতীয় সম্মেলন সফল করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

 

ছাত্র আন্দোলনের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ মাসুদ রানা জুয়েলের সঞ্চালনায় পরিচিতি সভার আরো উপস্থিত ছিলেন সোহাইল জামিল সরকার- যুগ্ম-আহ্বায়ক, মোঃ মনিরুল ইসলাম আমাম- সদস্য, মাশকুর রাতুল- সদস্য, মোঃ আসিফ ইকবাল- বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, তাসনিম শ্যানন- দপ্তর সম্পাদক, কাজী রাহাত- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রচার বিষয়ক সম্পাদক, জান্নাতুল শাহেবাজ আয়েশা- প্রচার সম্পাদক, ঢাকা বিভাগের সদস্য- খায়রুর ইসলাম ও বশির, সদস্য, খুলনা বিভাগের সদস্য- রাকিবুল ইসলাম নিশান, সদস্য, চট্টগ্রাম বিভাগের সদস্য- মোঃ নাঈমুল ইসলাম নাঈম, সিলেট বিভাগের সদস্য- রেদওয়ান আহম্মেদ, ময়মনসিংহ বিভাগের সদস্য- হাসিবুল হক শান্ত, রাজশাহী বিভাগের সদস্য- মোঃ শরীফ, ঢাকা মহানগর এর- মোঃ মোমিনুল হক (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মোঃ মোস্তাফিজুর রহমান ইয়ামিন (তিতুমীর কলেজ), থানা/ অন্যান্য সদস্যদের মধ্যে- মোঃ আল-আমিন, মেহেদী হাসান, হামিদ উল্লাহ ও মোঃ উজ্জ্বল হোসেন সহ ছাত্র আন্দোলনের অন্যান্য নেতা-কর্মীরা।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।