লকডাউনে সৌদি পুরুষদের গোপন তথ্য ফাঁসে মাসে বিচ্ছেদ ৭ হাজার ৪৮২

লকডাউনে সৌদি পুরুষদের গোপন তথ্য ফাঁসে মাসে বিচ্ছেদ ৭ হাজার ৪৮২

সারা বিশ্বে করোনার কারণে লকডাউনে ঘরে থাকতে বাধ্য হওয়ায় অনেক নারীপুরুষের আসল চরিত্র বেরিয়ে এসেছে। সৌদি আরবে দেখা গেছে যারা গোপনে একাধিক বিয়ে বা বিবাহ বহির্ভূত যেসব সম্পর্কে জড়িয়ে আছে সেগুলো ফাঁস হওয়ায় বেড়ে গেছে অস্বাভাবিকভাবে বিচ্ছেদ।

দ্য নিউ আরব জানায়, ঐতিহ্যগতভাবে একাধিক বিয়ে করার প্রবণতা সৌদি পুরুষদের। তবে সোশ্যাল মিডিয়ার যুগে পুরুষদের এই ধারণা প্রত্যাখ্যান করছেন নারীরা, সেইসঙ্গে সৌদি সমাজে পরিবর্তন আনছেন। অনেক নারীর কাছে প্রকাশ হয় তাদের স্বামীরা গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। যা বিয়ে বিচ্ছেদকে তরান্বিত করেছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা, কারফিউসহ নানা বিধিনিষেধের সময় শুধু ফেব্রুয়ারিতেই সৌদি আরবে বিয়ে বিচ্ছেদ ঘটেছে ৭ হাজার ৪৮২টি। অন্য সময়ের তুলনায় দেশটিতে বিয়ে বিচ্ছেদের ঘটনা বেড়েছে ৩০ শতাংশ। যার অধিকাংশই ঘটেছে রাজধানী রিয়াদ ও মক্কা শহরে।

এদিকে লকডাউনে মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতেও বিয়ে বিচ্ছেদের ঘটনা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুবাই কর্তৃপক্ষ এপ্রিলে ঘোষণা দেয় যে, বিয়ে বিচ্ছেদ সম্পর্কিত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত করা যাবে।

দুই আরব দেশই লকডাউন তুলে সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছে। এর মধ্যে সব ধরনের মসজিদ খুলে দিয়েছে সৌদি আরব। আরব আমিরাতে অনেকটা পুরোদমে শুরু হয়েছে ব্যবসায়িক কর্মকাণ্ড।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।