× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

সুশাসনের জন্য নাগরিক সুজনের শার্শা উপজেলা কমিটি গঠন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল : যশোরের শার্শা উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) সকালে বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের হল রুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সুজনের শার্শা উপজেলা শাখার সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজনের যশোর জেলার সভাপতি এ্যাড. সালেহা বেগম।

আরো উপস্থিত ছিলেন, সুজনের যশোর জেলার সাধারণ সম্পাদক আবু সাঈদ, যশোর সদর উপজেলার সাধারণ সম্পাদক শহীদুল আলম, সহ সভাপতি শাহিনা খানম, শার্শা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ সুজনের শার্শা উপজেলা কমিটির সদস্যগন। সভা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমানকে সভাপতি,শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও রানা আহম্মেদকে সাংঠনিক সম্পাদক মনোনীত করে আগামী তিন বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট সুজনের শার্শা উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..