বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী | মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী |

সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণ চেয়ে রিট

বিশেষ প্রতিবেদক :  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে  স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ রোববার জনস্বার্থে আইনজীবী এ কে আজাদের মাধ্যমে রিট করেন আরিফুর রহমান নামের এক ব্যক্তি।আবেদনে আরিফুর নিজেকে বিশ্ব বার্তা ২৪ ডটকম নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে সুপ্রিম কোর্টের সামনে থেকে ‘মূর্তি’ অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়।রিটে ধর্ম সচিব, আইন সচিব, গণপূর্ত সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও রেজিস্ট্রার, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে বিবাদী করা হয়েছে।

আবেদনের যুক্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী। এই দেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। ইসলাম মূর্তির উপাসনাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাছাড়া সুপ্রিম কোর্টের পাশেই জাতীয় ঈদগাহ ময়দান রয়েছে। এখানে মূর্তি স্থাপনের মাধ্যমে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। তাই এই মূর্তি অপসারণ চাওয়া হয়েছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।