× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

ধর্ষণ মামলার আসামিকে জামিন দেয়ায় বিচারককে তলব করল সুপ্রিম কোর্ট

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
বিচারককে তলব সুপ্রিম কোর্টের

ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. বেগম কামরুন্নাহারকে তলব করেছে সুপ্রিম কোর্ট।

ধর্ষণ মামলার এক আসামিকে জামিন দেওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. বেগম কামরুন্নাহারকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২ এপ্রিল তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত থাকার পরেও কোন যুক্তিতে আসামি আসলাম শিকদারকে জামিন দিলেন সেই বিষয়ে তাকে ওইদিন ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এছাড়া আসামি আসলামকে দেওয়া ট্রাইব্যুনালের জামিন আদেশ বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। আগামী দুই সপ্তাহের মধ্যে ওই ট্রাইব্যুনালে আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

তিনি বলেন, ‘আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে হাইকোর্টের জামিন স্থগিত থাকার পর নিম্ন আদালতের সুযোগ নেই আসামিকে জামিন দেওয়ার। এভাবে জামিন দেওয়া আদালত অবমাননার শামিল।’

একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠান ব্যবস্থাপক ছিলেন আসলাম শিকদার। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ২০১৮ সালে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন এক নারী। মামলার পরই তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। এরপরই কারাগারে পাঠানো হয়। গত বছরের ৬ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ১৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য দিন ধার্য হয়। কিন্তু মামলার বাদী রায় হতে উত্তোলনপূর্বক পুনরায় যুক্তিতর্ক শুনানির জন্য আদালতে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার গত ২ মার্চ এক আদেশ দেন। ওই আদেশে আগামী ১২ এপ্রিল মামলাটির পুনরায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন। পাশাপাশি আসলামকে জামিন দেন।

জামিন দেওয়ার বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি আদালতে বলেন, ‘গত ১৮ জুন হাইকোর্ট আসামিকে জামিন দেয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিন স্থগিত করে। স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদন বিচারাধীন থাকাবস্থায় ট্রাইব্যুনালের বিচারক আসামিকে জামিন দিয়েছেন। যা তার এখতিয়ারবহিভূত। এটা সর্বোচ্চ আদালতের মর্যাদাকে ক্ষুন্ন করেছে।

প্রধান বিচারপতি বলেন, ‘ওই জজ জামিন স্থগিত থাকার বিষয়টি জানেন কি? তখন অ্যাটর্নি জেনারেল বলেন, নথি তলব করেই এটা দেখা যেতে পারে। এরপরই ট্রাইব্যুনালে থাকা মামলার নথি তলব করেন প্রধান বিচারপতি। পরে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ঢাকার আদালত থেকে দুই ঘণ্টার মধ্যে আনা হয় মামলার নথি। এরপরই বেলা সাড়ে ১২টায় আপিল বিভাগ মামলার নথি পর্যালোচনা করেন। ওই পর্যালোচনায় দেখতে পান যে, ট্রাইব্যুনালের ৩২ নম্বর আদেশে আপিল বিভাগের চেম্বার আদালত কর্তৃক জামিন স্থগিতের আদেশের বিষয়টি উল্লেখ রয়েছে। এরপরই আপিল বিভাগ বিচারকে তলব করেন।


এ ক্যটাগরির আরো খবর..