ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) : করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ সরকার ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।
এমতাবস্থায়, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল ২০২০ পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে :
- শুধুমাত্র নগদ জমা ও উত্তোলন এর জন্য অনলাইন সুবিধা সম্বলিত ব্যাংক সমূহের ক্ষেত্রে গ্রাহকদের লেনদেনের সার্বিক সুবিধা নিশ্চিত করনার্থে শাখাসমূহের মধ্যে দূরত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে হবে;
- অনলাইন সুবিধা বহির্ভুত ব্যাংকের শাখাসমূহ শুধুমাত্র নগদ জমা ও উত্তোলন এর জন্য খোলা থাকবে। শুধুমাত্র জরুরি বৈদেশিক লেনদেনের জন্য এডি শাখাসমূহ খোলা রাখা হবে;
- সবক্ষেত্রে দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের শুধুমাত্র সংশ্লিষ্ট বিভাগ দুপুর ১.৩০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এক্ষেত্রে ২২ মার্র্চ ২০২০তিারিখের বিআরপিডি সার্কুলার নং-০৫ এর নির্দেশনা অনুসারে সোস্যাল ডিসট্যান্সিং সংক্রান্ত WHO গাইডলাইনস যথাযথ পরিপালন ও রোস্টারিং এর মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োজিত করে কার্যাবলী সম্পন্ন করা হবে;
- এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


