× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

সিরাজ শিকদার হত্যাকান্ডের বিচার না হওয়ায় এখনো ক্রসফায়ারের অপসংস্কৃতি রয়ে গেছে

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ৪১ বছরেও কমরেড সিরাজ শিকদার হত্যাকান্ডের বিচার না হওয়ায় এখনো ক্রসফায়ারের অপসংস্কৃতি রয়ে গেছে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে ন্যাপ কার্যালয়ের যাদু মিয়া মিলনায়তনে ‘শহীদ কমরেড সিরাজ শিকদারের ৪১তম হত্যাবার্ষিকী স্মরণে’ এক আলোচনা সভায় এ মন্তব্য করেন ২০ দলীয় জোটের শরিক দলের এ নেতা। বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগর শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

গোলাম মোস্তফা বলেন, ‘স্বাধীনতা-উত্তর বাকশালী আমলে পুলিশের হেফাজতে কমরেড সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল। সেই খুনের রাস্তা থেকে বাংলাদেশ এখনো উঠে আসতে পারেনি। পুরো জনপদই পরিণত হয়েছে খুনের জনপদে।’

তিনি আরো বলেন, ‘সিরাজ শিকদার হত্যার পর ৪১ বছরে বহুবার রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হলেও তার হত্যাকা-ের বিচার হয়নি আজও। এর ফলে ক্রসফায়ারের অপসংস্কৃতি আজও বন্ধ হয়নি। ইতিহাসের কলঙ্ক মুছতে, ইতিহাসের দায় থেকে মুক্তি পেতে সিরাজ শিকদার হত্যাকা-ের বিচার করা উচিৎ।’

বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পার্টির ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, মো. কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, মো. শহীদুননবী ডাবলু, মো. আনছার রহমান শিকদার, মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম, মো. আক্তার হোসেন, সোলায়মান সোহেল, তোফাজ্জল হোসেন ভানু, মো. বেলাল হোসেন, আবদুল্লাহ আল-কাউছারী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..