সিটি করপোরেশনের নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন

বিশেষ প্রতিবেদক(১৮.০১.২০১৮)ঃ  ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে কি না, তা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার বিকেলে ইসির সভার পর কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ এ কথা জানান।

হেলালুদ্দিন জানান, আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ নির্বাচনের সh কার্যক্রম বন্ধ থাকবে।

ইসি সচিব আরো জানান, প্রবাসীদের ভোটার করার বিষয়ে ব্যবস্থা নিতে কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের নাম অন্তর্ভুক্তির নীতিমালা তৈরি ও ২০১২ সাল থেকে যারা ভোটার হয়েছেন তাঁদের ফেব্রুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা উত্তর সিটির নির্বাচন বিষয়ে কমিশনের কোনো গাফিলতি ছিল না।

হেলালউদ্দিন বলেন, ‘মহামান্য হাইকোর্টের এই আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত থাকবে। একইসাথে আজকে যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যে ১৮টি ওয়ার্ড, যেগুলোয় (নির্বাচনের ওপর) মহামান্য হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন তিন মাসের জন্য। এগুলো একইভাবে পরবর্তীতে আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ওয়ার্ড নির্বাচনী কার্যক্রমও স্থগিত থাকবে।’

গত বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এ ছাড়া সর্বশেষ আজ দক্ষিণ সিটিতে নতুন করে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনও স্থগিত করা হয়।

গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণের কথা ছিল। এরই মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দল প্রার্থী ঘোষণা করেছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।