সিএমপি’র কমিশনার হিশেবে যোগ দেন মোঃ মাহবুবুর রহমান

রাজিব শর্মা, (চট্টগ্রাম ব্যুরো):চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র (সিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

গত ২৬ এপ্রিল ইকবাল বাহারকে অতিরিক্ত আইজিপি পদে চলতি দায়িত্ব দিয়ে রাজারবাগে পুলিশ সদর দফতরের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টে (টিঅ্যান্ডআইএম) বদলি করার প্রায় এক মাস পর নতুন কমিশনার পেল সিএমপি।

২৭ মে (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন এ আদেশ দেন। আদেশের কপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

এরআগে গত বছরের ১৩ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন মাহাবুবর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।