মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে সাড়ে ১১ মন ইলিশ মাছ আটক করেছে বিজিবি সদস্যরা। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে শার্শা সীমান্তর গোগা গ্রাম থেকে ইলিশ মাছ আটক করা হয়।
খুলনা-২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে ৪৬০ কেজি(সাড়ে ১১মন) ইলিশ মাছ আটক করা হয়।
এর আগে বিজিবির উপস্তিত টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটকৃত মাছ গুলো গোগা গ্রামের একটি এতিম খানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, ভারতে রফতানি বন্ধ থাকায় সীমান্ত পথে ভারতে পাচার হচ্ছে ইলিশ। বিজিবি মাঝে মধ্যে কিছু চালান আটক করলেও পুলিশের তেমন কোন ভূমিকা দেখা যায়না।


