সালথায় মহিলা আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  আগামী সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবার লাবু চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান মোরশেদা খানম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মজিবুল হক, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সেলিম মোল্যা, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা চৌধুরী মারুফ হোসেন বকুল, সোনাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফর মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, খন্দকার সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী চৌধুরী জানে-ই মারজানা সারমিন, খন্দকার ফারজানা মুন্নী, রুপা আক্তার, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাতুব্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।

এসময় উপস্থিত মহিলা আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করুন। আপনারা আমার মা সৈয়দা সাজেদা চৌধুরীর পাশে থাকুন। তাহলেই আপনাদের বিজয় সুনিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।