সালথায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

সালথায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই প্রতিপাদ্য” কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জন্ম ও মৃত্যু  নিবন্ধন দিবস ২০২১ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা টিপু সুলতান আহমেদ, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সচিবগণ ও উদ্যোগতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।