আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ: মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষন বিক্রি ও বেশি দামে ঔষধ বিক্রির অপরাধে ঝিনাইদহ কালীগঞ্জ হাসপাতালের প্রধান ফটকের সামনের ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঔষধের দাম বেশি রাখায় মেসার্স শেখ ফার্মেসীকে ১৫ হাজার ও মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ রাখা ও ড্রাগ লাইসেন্স নবায়ন না করার অপরাধে কে,এম ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আদালতটি পরিচালনা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ট্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু ও ঝিনাইদহ জেলা পুলিশ লাইনের একটি দল।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুচন্দন মন্ডল জানান, বেশি মূল্যে ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ছাড়াও ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকায় এ দুই ফার্মেসী হতে ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কালীগঞ্জের অনেকের অভিযোগ সারাবছর হাসপাতাল গেইটের দোকানগুলো অনেক বেশি দামে ঔষধ বিক্রি করে আসছে। অবশেষে ধরা খেলো।




